আবনা ডেস্ক : শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।
সংগঠনটি বলছে, ‘পয়লা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর এবং করপোরেট মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠী বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে। পান্তা-ইলিশ বন্ধ করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করতে হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগের পক্ষ থেকে আরো বলা হয়, ‘ইসলামে নববর্ষ পালন জায়েজ নাই। পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, পয়লা মহররম পালন জায়েজ নাই।’
সরকারের বৈশাখী উৎসব ভাতা দেয়ার প্রসঙ্গ উল্লেখ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রধর্ম ইসলামের এ দেশে হারাম দিবস পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা চলবে না।’
অনুষ্ঠানে আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।
১০ এপ্রিল ২০১৬ - ০১:০৩
News ID: 746240
বাংলাদেশের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলে উল্লেখ করেছে আওয়ামী ওলামা লীগের একাংশ।